রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

তামিমের অবসর নিয়ে কী বললেন পূজা চেরি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ১৬৮ Time View

বিনোদন ডেস্ক : চোখের জলে তামিমের বিদায় নেয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূজা চেরিও প্রতিক্রিয়া জানিয়েছেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে।

তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সর্বকালের সেরা ড্যাশিং ওপেনার নিঃসন্দেহে তামিম ইকবাল ভাই! বিশ্বকাপের আগমুহূর্তে তামিম ভাইয়ের এমন বিদায় সত্যি মেনে নেয়া কঠিন। এই মুহূর্তে তামিম ইকবাল ভাইয়ের বিদায় বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃসংবাদ।’
 

নায়িকা আরও লেখেন, ‘একজন তামিম ইকবাল, বাংলাদেশ  ক্রিকেটের গর্ব। যতদিন ক্রিকেট থাকবে ততদিন ক্রিকেটপাগল বাঙালি আপনাকে মনে রাখবে। ভালো থাকবেন প্রিয় তামিম ইকবাল ভাই।’

এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) চট্টগ্রামের একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তিনি। তার এই আকস্মিক সিদ্ধান্তে হতবাক ক্রিকেটভক্তরা। প্রসঙ্গত, আকস্মিক বিদায়ের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ক্রিকেটে তামিমের ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের পথচলা।

বাংলাদেশ ক্রিকেটে সেরাদের একজন তামিম ইকবাল। ওপেনিংয়ে ছিলেন আস্থা ও নির্ভরতা। টেস্ট, ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে অসংখ্য জয়ে রেখেছেন অবদান। অধিনায়ক হিসেবেও ছিলেন বেশ সফল। তার অধীন ৩৭ ওয়ানডের ২১টিতে জয় পেয়েছে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit