আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী যৌথভাবে আকাশ প্রতিরক্ষা মহড়া শুরু করেছে। এই মহড়ার মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে সিরিয়ার আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা।
এর আগে অ্যাডমিরাল ওলেগ গুরিনভ জানিয়েছিলেন, মহড়ায় যৌথভাবে দুই দেশের সেনারা বিমান প্রতিরক্ষা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মহড়া চালাবে যাতে সিরিয়ারে ওপর শত্রুর বিমান হামলা মোকাবিলা করা যায়। তিনি বলেন, মার্কিন জোটের নিয়ম ভঙ্গের ঘটনা বেড়েই চলেছে। যার কারণে পারস্পরিক গঠনমূলক সহযোগিতা অসম্ভব হয়ে উঠেছে।
ওলেগ গুরিনভ সুস্পষ্ট করে বলেন, আমরা বারবার বলেছি এই ধরনের কর্মকাণ্ড ও সমন্বয়হীন কোনো ফ্লাইটের জন্য রাশিয়া কোনোরকম দায় দায়িত্ব বহন করবে না।
কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৩,/বিকাল ৩:০২