রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’ হালান্ডদের বিপক্ষে বাজি হেরে হাডসন নদীতে নৌকা বাইলেন রুনি ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা-অভিনেত্রীসহ বিজয়ীদের পুরো তালিকা পাল্টা হামলায় ইরান কী করতে পারে, তার উদাহরণ কুয়েত : বিশ্লেষণ অগ্নিকাণ্ডে দম্পতির সঙ্গে পুড়ে মারা গেল ৭৩টি বিড়াল ইরান কেন এবার জর্ডানকে টার্গেট করল? আপ্লুত মেসি, ইনস্টা-ভিডিওতে কি বার্তা দিলেন? আগস্টে ‘প্রবাসী কার্ড’ প্রকল্পের কাজ চালু করবে সরকার সেই দুঃখ গাঁথা অমরত্বের তুলিতে মুছবার সুযোগ লিও’র সামনে সংঘাত-অভ্যুত্থান গুঞ্জনের মধ্যে ইরানি নেতাদের ওপর চড়াও কট্টরপন্থিরা

চৌগাছায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক জনের কারাদন্ড

এম এ রহিম চৌগাছা ( যশোর)
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৩৫৮ Time View
এম এ রহিম চৌগাছা ( যশোর) : যশোরের চৌগাছায় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। (৬ জুলাই) বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) গুনজন বিশ্বাস এ সাজা দেন। এসময় একটি বালু উত্তোলনের মেশিন জব্দ করেন।দন্ড প্রাপ্ত ব্যক্তি শফিকুল ইসলাম (২৪) উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাঙ্গীরপাড়া গ্রামের হাশেম পাঠানের ছেলে।  সাজা দেওয়ার পরে ভ্রাম্যমাণ আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ড্রেজার মেশিন দিয়ে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোগলডাঙ্গা গ্রামের মাঠে ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে হাজির হয়ে বালু উত্তোলন করার সময় সেলিমকে হাতে নাতে আটক করে এ দন্ড দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভ্রাম্যমান আদালদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট গুনজন বিশ্বাস বলেন  বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০-এর ১৫ ধারায় দোষী সাব্যস্ত করে শফিকুল ইসলামকে এ দন্ড দেওয়া হয়েছে। এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৬ জুলাই ২০২৩,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit