বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৃহস্পতিবার দুপুরে পুলিশের অভিযানে ১২ হাজার ইয়াবাসহ মনোয়ারা বেগম (৫০) নামে এক নারী আটক হয়েছে। ওই নারীর কোমর ও পায়ে বিশেষ কায়দায় এসব ইয়াবা রাখা ছিলো।
দুপুর একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মনোয়ারা কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মধ্যপাড়া (আশাবাড়ি) এলাকার মো. তোতা মিয়ার স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ আহাম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানকালে ঢাকাগামী টোল প্লাজার সামনে থেকে বোরখা পড়া অবস্হায় ওই নারীকে আটক করা হয়।
পরে তল্লাশী করে তার কোমরে ও পায়ে রাবার দিয়ে বিশেষ কায়দায় রাখা ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/রাত ৮:৪৮