সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

২৪ ঘণ্টায় ২২০০ ভূমিকম্প আইসল্যান্ডে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ২৪ ঘণ্টায় প্রায় ২ হাজার ২০০টি ভূমিকম্প হয়েছে আইসল্যান্ডের রাজধানী রেইকিভেকে। দেশটির আবহাওয়া দপ্তর সতর্ক করে দিয়ে বলেছে, এটি একটি সংকেত যে, আগ্নেয়গিরি থেকে লাভা উদ্‌গীরণ হয়তো আসন্ন।

আইসল্যান্ডিক আবহাওয়া অফিস (আইএমও) বলছে, ফাগরাদশপিয়াচ পর্বতের নিচের দিকে মঙ্গলবার বিকেল চারটার দিকে প্রথম ভূমিকম্পটি হয়। পর্বতটি এক আগ্নেয়গিরি ব্যবস্থার ওপর অবস্থিত। রেইকিভেকে উপদ্বীপে গেল দুই বছরে দুইবার লাভা উদ্‌গীরণের ঘটনা ঘটেছে।

এটি আরও বলছে যে, প্রায় ২ হাজার ২০০টি ভূমিকম্প শনাক্ত করা হয়েছে। সবচেয়ে বড় ভূমিকম্পটি অনুভূত হয়েছে আইসল্যান্ডের দক্ষিণপশ্চিম অঞ্চলে। আরও ভূমিকম্পের মতো বিষয় ঘটে থাকতে পারে।

সাতটি ভূমিকম্পের মাত্রা ছিল ৪ এর বেশি। এসব ভূমিকম্পকে মৃদু হিসেবে ধরে নেওয়া হয়। এসব ভূমিকম্পের ফলে আকাশযান চালনা সংক্রান্ত সতর্কতা সংকেত হলুদ থেকে বাড়িয়ে সবুজ করা হয়।

আইসল্যান্ড ইউরোপের সবচেয়ে বড় এবং সবচেয়ে সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল। উত্তর আটলান্টিকের দ্বীপটি মধ্য আটলান্টিক রিজের ওপর দাঁড়িয়ে, এটি ইউরোশিয়ান ও উত্তর আমেরিকান টেকটোনিক প্লেটের সংযোগস্থল।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit