সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ক্যাম্প ডেভিডে বাইডেন, হোয়াইট হাউসে মিলল কোকেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৩৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস থেকে কোকেন উদ্ধার করা হয়েছে। রোববার (২ জুলাই) হোয়াইট হাউজের ওয়েস্ট উইংয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে এ কোকেন উদ্ধার করে সিক্রেট সার্ভিস এজেন্টের সদস্যরা।

কোকেনের ছোট ব্যাগ কীভাবে হোয়াইট হাউসে এসেছে তা নিয়ে তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা। যদিও কোকেনের ব্যাগটি হোয়াইট হাউসের যে অংশে দর্শনার্থীদের আসার অনুমতি রয়েছে সেখান থেকে উদ্ধার করা হয়েছে।

সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্টনি গুগলিয়েলমি বলেন, রোববার সন্ধ্যায় সাদা পাউডারের ব্যাগটি হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে উদ্ধার করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর ব্যাগটিতে থাকা সাদা পাউডার কোকেন বলে নিশ্চিত হয় তারা।

গুগলিয়েলমি বলেন, হোয়াইট হাউসে কীভাবে কোকেন প্রবেশ করেছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে কোকেন উদ্ধারের ঘটনায় হোয়াইট হাউসের কার্যক্রম ব্যাহত হয়নি।

এ ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে ক্যাম্প ডেভিডে ছিলেন। মঙ্গলবার (৪ জুলাই) সকাল পর্যন্ত হোয়াইট হাউসে ফিরে আসেননি তিনি।

বুধবার (৫ জুলাই) ওভাল অফিসে সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রেসিডেন্ট। সেখানে কোকেন উদ্ধারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের কোনো জবাব দেননি তিনি।

এছাড়া বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের এ ঘটনা নিয়ে আলোচনা করতে অস্বীকার করে বলেন, বিষয়টির তদন্ত সিক্রেট সার্ভিস তত্ত্বাবধান করছে।

নারী ওই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি নিয়ে সিক্রেট সার্ভিস তদন্ত করছে। এটি তাদের এখতিয়ারে, আমরা অবশ্যই তদন্ত চালিয়ে যেতে দেব।

তিনি বলেন, হোয়াইট হাউসের আস্থা আছে সিক্রেট সার্ভিসের প্রতি। তারা অবশ্য এর রহস্য উন্মোচন করতে পারবে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit