মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

রাশিয়ায় ফিরেছে ওয়াগনার প্রধান প্রিগোজিন : বেলারুশ প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশে অবস্থান করছেন না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের বেলারুশের প্রেসিডেন্ট বলেন, ‌‌‘ওয়াগনার প্রধান প্রিগোজিন রাশিয়া সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থান করছেন। তিনি বেলারুশের ভূখণ্ডে নেই।’তিনি আরও জানান, ওয়াগনারকে তিনি বেলারুশের জন্য ঝুঁকি হিসেবে দেখেন না এবং বিশ্বাস করেন না যে ওয়াগনার যোদ্ধারা কখনও তার দেশের বিরুদ্ধে অস্ত্র ধরবে।

রয়টার্স জানায়, বুধবার মস্কোর উদ্দেশে প্রিগোজিনের একটি ব্যবসায়িক জেট বিমান সেন্ট পিটার্সবার্গ ছেড়েছে এবং ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুসারে বৃহস্পতিবার জেটটি দক্ষিণ রাশিয়ার দিকে যাচ্ছিল। তবে ওয়াগনার প্রধান সেই জেট বিমানে ছিলেন কিনা তা স্পষ্ট করতে পারেনি রয়টার্স।

গত মাসে রাশিয়ায় ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের সশস্ত্র বিদ্রোহের অবসানের এক চুক্তির মাধ্যমে মধ্যস্থতা করেছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। সে সময় তিনি জানিয়েছিলেন যে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বেলারুশে গিয়েছেন।

সূত্র : রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit