সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বঙ্গোপসাগরে ফের শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের মধ্যেই আবারও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা। আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে। জানা গেছে, ভারতের আবহাওয়াবিদরা ইতোমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রাথমিক ইঙ্গিত পেয়েছেন।

বলা হয়েছে, যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তা হলে এর নাম হবে ‘তেজ’। ভারতের দুই রাজ্যে আগামী পাঁচ দিন ভারি বৃষ্টিপাতের আশঙ্কাও করছেন তারা। ভারতের আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি তৈরি হলে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। অন্ধ্রপ্রদেশের দক্ষিণের জেলাগুলোতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে। আগামী পাঁচ দিন এই জেলাগুলোতে ভারি থেকে অতিভারি বৃষ্টি হবে।

কেবল অন্ধ্রপ্রদেশই নয়, ঊড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলোতেও একটানা বৃষ্টিপাত হবে। ঊড়িষ্যার দক্ষিণের জেলাগুলোতে ভারি বৃষ্টি হলেও অন্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে। ইতোমধ্যে ভারতের আবহাওয়া বিভাগের পক্ষ থেকে ঊড়িষ্যার আট জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সম্প্রতি আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়ে ভারতের গুজরাট উপকূলে। তবে আগাম ব্যাপক সতর্কতা গ্রহণ করায় এর ক্ষতি থেকে অনেকটাই মুক্তি পায় ভারত। বাংলাদেশে ঝড়টির সরাসরি কোনো প্রভাব পড়েনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit