রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ফেরানো গেল না কোকো লিকে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : ৪৮ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ডিজনি তারকা ও পপ গায়িকা কোকো লি। তিনি বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইনস্টাগ্রাম ও ফেসবুকে এক পোস্টে তার বোন এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির প্রকাশিত সংবাদে এমনটাই জানা গেছে। কোকো লির বোন ক্যারল ও ন্যান্সি জানান, তিনি ‘কয়েক বছর’ ধরে বিষণ্নতায় ভুগছিলেন। রবিবার আত্মহত্যার চেষ্টা করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু কোমা থেকে আর ফেরানো যায়নি। বুধবার তিনি মারা যান।
 
লিকে ওয়েস্টার্ন হিপহপের সঙ্গে তার আরঅ্যান্ডবি মিউজিক যুক্তরাষ্ট্রে জনপ্রিয় করে তুলেছিল। লির জন্মগ্রহণ হংকংয়ে, শৈশবে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান। বেড়ে ওঠেন সান ফ্রান্সিসকোতে। মাধ্যমিক পড়াশোনার পর তিনি ছুটিতে তার জন্ম শহরে ফিরে যান।

যেখানে একটি গানের প্রতিযোগিতায় অংশ নেন। তিনি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার জিতেছিলেন। এর মধ্য দিয়ে তার পপ ক্যারিয়ারের পথচলা শুরু হয়। ১৯৯৪ সালে দু’টি ম্যান্ডারিন অ্যালবামের মাধ্যমে লি ম্যান্ডো পপ সংগীতে প্রবেশ করেন। 

১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়ায় মাইকেল জ্যাকসন অ্যান্ড ফ্রেন্ডস বেনিফিট কনসার্টে তিনি পারফর্ম করেন। লির বোন ক্যারল ও ন্যান্সি জানান ওই পোস্টে তার ক্যারিয়ার নিয়ে লিখেছেন, ‘গত ২৯ বছরে তিনি অগণিত আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রশংসা পেয়েছেন। দুর্দান্ত লাইভ পারফরম্যান্সের জন্য শ্রোতাদের ওপর একটি বিস্ময়কর ছাপ রেখে গেছেন। এই বছরটি লির গাওয়া ক্যারিয়ারের ৩০তম বছর হিসেবে চিহ্নিত হবে।’

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৪:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit