ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালংস্থ ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত এবাদুল্লাহ ওই ব্লকের উপ-প্রধান বা সাব মাঝি। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ছুরিকাঘাতে এবাদুল্লাহকে হত্যা করে পালিয়ে গেছেন সন্ত্রাসীরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
হত্যাকাণ্ডের সময় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল কুতুপালংস্থ ১-পশ্চিম নম্বর ক্যাম্পের এ/১ ব্লকে উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের আগে সকাল পৌনে ১০ টার দিকে সেখানে পৌঁছে মিয়ানমারে নির্যাতনের শিকার ১৩ জন রোহিঙ্গা নারী-পুরুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করছিলেন প্রতিনিধিরা।
কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৪:৩৪