সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

সুতি নাকি লিনেন, কোনটি সেরা?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৭৬ Time View

লাইফস্টাইল ডেস্ক : অনেকেই একটুকুও সময় না নিয়ে বলবেন সুতি কাপড়ের কথা। কিন্তু সত্যি কি সুতি কাপড়ে বেশি আরাম পাওয়া যায়? ফ্যাশন ডিজাইনার এবং পোশাক বিশেষজ্ঞরা এ বিষয়ে জানিয়েছেন, সুতি নয়, লিনেন কাপড়ের পোশাকই বেশি আরামদায়ক ও টেকসই। সেই সঙ্গে স্টাইলিশও।

সুতি কাপড়ের সবচেয়ে বড় সমস্যা হলো এ ধরনের কাপড় একবার ধোয়ার পরই তার আভিজাত্য হারিয়ে ফেলে। কাপড়ের রং উঠে যাওয়ার ভয়ও এই সুতি কাপড়েরই বেশি লক্ষ্য করা যায়। সুতি কাপড়ের আরও যে সমস্যা রয়েছে তা হলো সহজে কুচকে যায়, কোনো উৎসব অনুষ্ঠানে এ কাপড়ের তৈরি পোশাক পরা একবারেই বেমানান লাগে।

দোকানে এ দুই কাপড়ের পার্থক্য বুঝতে পারবেন কী করে তাই ভাবছেন তো? সুতি কাপড় মূলত কার্পাস তুলা থেকে তৈরি হয়। অন্যদিকে লিনেন তৈরি হয় তিসি থেকে। তাই পার্থক্য বুঝতে এ দুই কাপড় হাত দিয়ে স্পর্শ করুন। মনে রাখবেন, সুতি কাপড়ের বুনন বেশি টাইট অন্যদিকে লিনেন কাপড় অপেক্ষাকৃতি কম টাইট হয়ে থাকে। এধরনের কাপড় পরলে কম গরম অনুভব হয়। কারণ লিনেন কাপড়ের বুনন কম টাইট হওয়ায় এ ধরনের কাপড়ে সহজে বাতাস চলাচল করতে পারে।

লিনেন কাপড়ে ঘাম সহজেই শুকিয়ে যায়। হাতে স্পর্শ করলেই লিনেন কাপড়ে একটি পিচ্ছিলভাব অনুভব করবেন। তাপ পরিবহণ করতে পারায় এ ধরনের কাপড় শরীরকে ঠাণ্ডা রাখে। সুতি কাপড় থেকে লিনেন কাপড় বেশি উজ্জ্বল ও মোলায়েম হয়। তাই লিনেন কাপড় দিয়ে সালোয়ার কামিজ, স্কার্ট, টপস, লং কুর্তি, পালাজো, শার্ট, প্যান্ট, লং ফ্রক সবকিছুই তৈরি করা যায়।

এখন হালের ফ্যাশনে প্রিন্ট করা কাপড়ের জনপ্রিয়তা বেশি। তাই চাইলে একরঙা কাপড়ের পাশাপাশি প্রিন্ট লিনেন কাপড় দিয়েও আপনি আপনার পছন্দের পোশাক তৈরি করে নিতে পারেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit