রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

তীব্র প্রেমের গল্পে একসঙ্গে জাহ্নবী-বরুণ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৩৪ Time View

বিনোদন ডেস্ক : টিজার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন বরুণ ও জাহ্নবী। অরিজিতের সুমধুর গানের সঙ্গে সঙ্গে তাদের প্রেম, বিরহ ও বিচ্ছেদের আভাস পাওয়া যায় পুরো ট্রেলার জুড়েই। যদিও টিজারটি চলমান যুদ্ধের মধ্যে একটি মর্মান্তিক প্রেমের গল্পেরই ইঙ্গিত দেয়। জানা গেছে,  ‘বাওয়াল’ অত্যন্ত ব্যয়বহুল চলচ্চিত্র।

টিজার প্রকাশের পর তা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জাহ্নবী লিখেছেন, ‘ভালোবাসা কখনই সহজে আসে না, কিছু বাওয়ালের জন্য প্রস্তুত হন!’টিজারে বরুণের কোন সংলাপ না থাকলেও জাহ্নবীর কণ্ঠস্বরে বলতে শোনা যায়, ‘ম্যায় আপনে রিশতে কো সমঝনে মে ইতনা ওয়াক্ত লাগাদিয়া, জব সামজা তো খোনে কা ওয়াক্ত আ চুকা থা (আমাদের সম্পর্ক বুঝতে আমার এত সময় লেগেছিল যে যখন আমি আসলে বুঝতে পেরেছিলাম, তখনই সময় হয়ে গিয়েছিল এটি হারানোর)।’

‘বাওয়াল’ সিনেমার শুটিং হয়েছে প্যারিস, বার্লিন, পোল্যান্ড, আমস্টারডাম, ক্রাকো, ওয়ারশ সহ লখনউ এবং ভারতের আরও দুটি শহরে। ফিল্মটির কলাকুশলীতে জার্মানি থেকে ভাড়া করা অ্যাকশন ডিরেক্টর এবং স্টান্টম্যান সহ ৭০০ জনেরও বেশি লোক ছিল৷ সিনেমাটি ২১ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit