রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

নিখোঁজ স্বামী, রণবীরকে খুঁজতে পুলিশের দ্বারস্থ দীপিকা!

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১২২ Time View

বিনোদন ডেস্ক : সারারাত বাড়ি থেকে গায়েব রণবীর। দীপিকার চোখে মুখে চিন্তার ছাপ। শেষে রণবীরের খোঁজ না পেয়েই পুলিশের কাছে গেলেন। শুনতে অবাক লাগলেও এই ঘটনা আসলেই ঘটেছে। কিন্তু, বাস্তবে নয়। রণবীর-দীপিকা ছাড়াও ঘটনার সঙ্গে জড়িয়েছেন রামচরণও। সম্প্রতি রণবীর একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে, দীপিকা যথেষ্ট বিভ্রান্ত। চিন্তার রেশ কাটছে না তার। পুলিশের সামনে গিয়েই তাকে বলতে শোনা গেল, আমার স্বামী কাল রাত থেকে নিখোঁজ।

তারপরই, দেখা গেল রণবীরকে। চোখে কালো চশমা। কানে ব্লুটুথ, কাউকে ধাওয়া করছেন তিনি। সঙ্গে দেখা গেল রামচরণকেও। সঙ্গে ক্যাপশনে রণবীর লেখেন, কিছু রহস্য আস্তেধীরে খোলাই ভাল। উল্লেখ্য, আদৌ এটি ছবি নাকি সিরিজ সেটি এখনও বোঝা না গেলেও এটুকু পরিষ্কার যে নতুন প্রজেক্ট দিয়েই ঝটকা দিতে চলেছেন তারা। ধীরে ধীরে খুলবে রহস্যের জট। দর্শকদের ধারণা এমনই যে এজেন্টের চরিত্রে অভিনয় করছেন রণবীর। যদিও দীপিকার সঙ্গে রণবীরের ঠিক কি সম্পর্ক এই সিরিজে, সেটিও এখন পরিষ্কার নয়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit