সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বগুড়ার শেরপুরে কামড় দিয়ে ছিঁড়ে নিল কান, আহত ৫

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৪৯ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে নারীসহ তিনজনকে কামড়িয়ে আহত করা হয়েছে। এদের মধ্যে শাহিনের কানে কামড় দিয়ে ছিঁড়ে নেওয়ার ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ৪ জুলাই মঙ্গলবার সকালে মির্জাপুর ইউনিয়নের মদনপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাহিন (৩৩), রিফাত (১৯) ও ফেরদৌসীকে (৫২) কামড়িয়ে আহত করে। অপর পক্ষের হাসিনা (৫০), জনি (২৪) আহত হয়েছে।

জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের মদনপুর গ্রামের উত্তরপাড়া গ্রামে মৃত সোহরাওয়ার্দী হোসেনের ছেলে শাহিন হোসেনের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের প্রতিপক্ষ মৃত সবুর উদ্দীনের স্ত্রী হাসিনা বেগমের সাথে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মৃত সবুর উদ্দীনের স্ত্রী হাসিনা বেগম গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শাহিনের বাড়ির সামনে ফেলানো ইট সরাতে বলে।

এই নিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে হাতা-হাতি শুরু হয়। একপর্যায়ে জনি লাঠি দিয়ে শাহিন হোসেনকে আঘাত করলে মাটিতে পড়ে গেলে হাসিনা বেগম শাহিনের কান কামড় দিয়ে ছিড়ে নেয়। তার আত্মচিৎকারে রিফাত ও ফেরদৌসী এগিয়ে গেলে রিফাতের পিঠে কামড় দেয় এবং ফেরদৌসীর হাতে কামড়দিয়ে আহত করে। পরে আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে দেয়। এ ঘটনায় শাহিন হোসেন শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে হাসিনা বেগম জানান আমার জায়গায় ইট রাখা হয়েছে। সেই জায়গা ইটসহ শাহিন টিন দিয়ে বেড়া দিতে নিলে আমরা তাদের বাধা দিতে গেলে আমার মারধর করে আহত করে। তখন তাদের হাত থেকে বাঁচতেই কামড় দেয়। এ ব্যাপারে শেরপর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা বলেন, এ ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/রাত ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit