রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে আহত লজ্জাবতী বানর উদ্ধার বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির মোবাইল ব্যাংকিংয়ে অতিরিক্ত চার্জ নেওয়া কেন অবৈধ নয় ট্রাকচালক হত্যা: হাসিনা-কাদেরসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট জনবান্ধব পুলিশ গঠনে পুরস্কার ও তিরস্কারের নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 মেডিকেল টেকনোলজিস্ট হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৫৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীর লাইফ কেয়ার হাসপাতালের প্যাথলজি ল্যাব টেকনিশিয়ান দৌলতউজ্জামান জয় (৩২) হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।মঙ্গলবার (৪ জুন) সকালের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  এর আগে, গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার কালাপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার ওই ব্যক্তির নাম মো.সোহরাব হোসেন (৩৫)।  সে উপজেলার পৌর হাজীপুর এলাকার মৃত আহাম্মদ উল্লার ছেলে। 

এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মাহমুদুল হাসান। তিনি বলেন, ২০২০ সালের ১৩ মে সন্ধ্যায় চৌমুহনী বাজারের লাইফ কেয়ার হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান জয়কে গ্রেফতার আসামি সোহরবা সহ তার সাঙ্গপাঙ্গরা চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পৌর হাজীপুর এলাকার মাওলানা কাসেমের বাড়ির সামনে ডেকে নিয়ে মাথায় ও কানে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে চলে যায়। পরে ঘটনার দুদিন পর ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা আবদুর রহমান বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।তিনি আরও বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে আসামি মো. সোহরাব হোসেনসহ তিনি আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেয়। পাশাপাশি তাদের প্রতিজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন অনাদায়ে আরও এক বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি গ্রেফতার এড়াতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব তাকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিকে   বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।    

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২৩,/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit