সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন- আইনমন্ত্রী

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২০২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি জানিয়েছেন এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থায় আওয়ামী লীগের আমলে হওয়া উন্নয়নগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেন তিনি।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সোমবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারন সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আগামী ১৪ জুলাই মন্ত্রী আবার নেতা-কর্মীদের সঙ্গে বসবেন বলে জানান। 

এ সময় মন্ত্রী আরো বলেন, ‘আমরা এখন স্থিতিশীলভাবে বসবাস করছি। বিএনপি-জামায়াত সেটা পছন্দ করছে না। তারা অস্থিতিশীল করতে চায়। এমন হলে জনগণকে নিয়ে প্রতিহত করবো। কোনো ধরণের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসে তাহলে দেশ আর দেশ থাকবে না।’

মন্ত্রী তাঁর বক্তব্যে নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়ার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন। ইতিমধ্যেই তিনি ১৫২৫ জনকে সরকারি চাকরি দিয়েছেন। আখাউড়া সড়ক বাজারের একদিকে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড আরেকদিকে বাজার উল্লেখ করে এতে জনগণের চলাচলের অসুবিধার বিষয়টি তুলে ধরেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit