শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

রাত ১টার মধ্যে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৩০৫ Time View

ডেস্ক নিউজ : সোমবার (৩ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এক আবহাওয়া বার্তায় রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা,  বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট  অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সোমবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। দেশের তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়, সারা দেশে দিনে ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit