রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ডিভোর্স নিয়ে যা বললেন অনন্ত-বর্ষা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ১৯৯ Time View

বিনোদন ডেস্ক : র্ব্তমান সময়ে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে তারকাদের ডিভোর্সের অহরহ খবর ঘুরপাক খাচ্ছে। পাশাপাশি অনেক তারকার বিবাহবিচ্ছেদের গুঞ্জনও রয়েছে বাজারে।  যদিও সংশ্লিষ্টরা সেটা নিশ্চিত করেননি। এরই মধ্যে ভালো লাগার বিষয় হচ্ছে—গত এক যুগ ধরে সুখে-শান্তিতে সংসার করছেন তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। ফলে তাদের কাছে জানতে চাওয়া হয় তারকাদের ক্ষেত্রে কেন এমন ঘটছে। প্রশ্নোত্তরে নিজেদের মতামত দিয়েছেন এ তারকা দম্পতি।  

সম্প্রতি একটি অনুষ্ঠানে স্বামী অনন্ত জলিলকে নিয়ে হাজির হয়েছিলেন বর্ষা। সেখানে অভিনেতাকে প্রশ্ন করা হয়, বর্তমানে অভিনয়শিল্পীরা কাজের থেকে অন্যসব বিষয়ে বেশি ফোকাস দিচ্ছেন।  এতে কি তাদের ক্যারিয়ার বা ইন্ডাস্ট্রির ভালো হচ্ছে?

এমন প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, আসলে যারা এমনটা করেন তারাই ভালো বলতে পারবে। যে করে, সে তার ভেতরের চিন্তা-ভাবনা থেকেই করে। আমি তো তাদের ভেতরে প্রবেশ করতে পারব না। সো আমি কীভাবে জানব, তারা কেন এই কাজগুলো করে।

একই প্রশ্ন রাখা হয় অভিনেত্রী বর্ষার কাছে। তিনি বলেন, এখন স্বামী-স্ত্রীর যে বিষয়গুলো হচ্ছে, সেখানে সংসার না টিকলে, না টিকুক এ ধরনের। তোমার সঙ্গে সংসার করব না আমি, এমনটা হতেই পারে। কিন্তু বিষয়গুলো যেভাবে হচ্ছে, এ প্রজন্মের কিশোররা সারাদিন এসব দেখছে। 

বর্ষা আরও বলেন, আমার কাছে মনে হয় এই বয়সটা খুবই সেনসেটিভ। এখনকার সন্তানরা যা দেখবে সেটাই শিখবে। এটাই স্বাভাবিক। তো দেখা যাবে,  তারা ভাবতে শুরু করবে, আরে ওরা তো সেলিব্রেটি। ওরাই এমন করছে, আমার করলে কী আর হবে, মা-বাবা তো শুধু একটু বকাই দেবে।

এই অভিনেত্রী আরও বলেন, এই বিষয়গুলো হচ্ছে এখন। এটা বাস্তব, আর এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। নিজেদের পারিবারিক বিষয়গুলো ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত।

প্রসঙ্গত, গত ঈদুল ফিতরে এই তারকাজুটির ‘কিল হিম’ সিনেমা মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। সেই সময় সিনেমাটি ব্যাপক আলোচনায় ছিল। নতুন খবর হচ্ছে, আগামীতে মুক্তি পেতে যাচ্ছে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা।

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২৩,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit