রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

‘ক্যাসিনো হবে এই ঈদের কচ্ছপ গতির সিনেমা’

Reporter Name
  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ২৩২ Time View

বিনোদন ডেস্ক : ঈদুল আজহায় মুক্তি পেয়েছে নিরব-বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ ছবিটি। শুক্রবার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের ‘ক্যাসিনো’ বিকেল ৪টা ৪৫ মিনিটের শো হাউজফুল গিয়েছে। পাশাপাশি হাউজফুল গিয়েছে যমুনা ব্লকবাস্টার সিনেমাসেও। এমন খবরে উচ্ছ্বসিত সিনেমাটির পরিচালক সৈকত নাসির। তিনি বললেন, ‘বলেছিলাম ক্যাসিনো হবে এই ঈদের কচ্ছপ গতির সিনেমা। ধীরে ধীরে দর্শকদের মন জয় করবে।’

শুক্রবার ক্যাসিনো শো শেষে দর্শকদের কাছে মন্তব্য জানতে চাইলে তারা সিনেমাটির দারুণ প্রশংসা করেন। বলেন, অন্য এক নিরবকে দেখলাম। পাশাপাশি ছবির খল অভিনেতা তাসকিনেরও দারুণ প্রশংসা করেন দর্শকরা। নিরব-বুবলী অভিনীত ‘ক্যাসিনো’ মুক্তির আগে থেকেই প্রচারে ছিলেন নিরব। কথা ছিল, মুক্তির পর হলে হলে যাবেন, দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন। কিন্তু তা আর হচ্ছে না। জ্বরে আক্রান্ত হয়ে বিশ্রামে এই নায়ক। তার আগের ঈদের দিন বসুন্ধরা সিনেপ্লেক্সে বিকেলের শো শেষ হওয়ার আগে সেখানে যান নিরব। কিন্তু বেশিক্ষণ থাকতে পারেননি। শরীরে জ্বর জ্বর অনুভব হলে বাসায় ফিরে যান।

বাসায় ফিরেই জ্বর আরও বেশি জেঁকে বসে তাঁর শরীরে। নিরব বলেন, ‘ঈদের আগের দিন থেকেই শরীরটা জ্বর জ্বর লাগছিল। ভাবলাম, ওষুধ খেলে হয়তো ঠিক হয়ে যাবে। এই ভেবে ঈদের দিন বিকেলের শোতে বসুন্ধরা সিনেপ্লেক্সে গেলাম। কিন্তু গিয়ে ১০ মিনিটও থাকতে পারিনি। শরীরে জ্বর বাড়তে থাকে। কোনোমতে বাসায় ফিরেই বিছানাগত হয়ে গেছি। এখন শরীরের তাপমাত্রা ১০৩ ডিগ্রি।’এই নায়ক আরও বলেন, ‘ইচ্ছা ছিল ঈদের সময় হলে হলে যাব। দর্শকের সঙ্গে বসে নিজের সিনেমা দেখব। তাঁদের সঙ্গে কথা বলব, ছবি তুলব। এখন কবে কখন জ্বর কমবে, কে জানে!’হলে হলে না যেতে পারলেও ফোনে ও সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির খবরাখবর রাখছেন নিবর।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২৩,/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit