শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা

চ্যাম্পিয়ন্স লিগে বর্ষসেরা নির্বাচিত মেসির যে গোল (ভিডিও)

Reporter Name
  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৩০৩ Time View

স্পোর্টস ডেস্ক : ফরাসি ক্লাব পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গত মৌসুমটা ভালো কাটেনি আর্জেন্টাইন সুপারস্টার স্টার লিওনেল মেসির। তবে পারফরম্যান্সে উজ্জ্বল থাকা লিওনেল মেসি প্রতিবারের মতো এবারও ধরে রেখেছেন নিজের ব্যক্তিগত একটি অর্জন। সমর্থকদের ভোটে গত আসরের সেরা নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা অধিনায়কের গোল।

বেনফিকার বিপক্ষে গ্রুপ পর্বে প্রথম লেগের ম্যাচে গোলটি করেন মেসি। ২২তম মিনিটে ডি বক্সের ঠিক সামনে থেকে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফুটবলার। পরবর্তীতে ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হয়। ২০২২-২৩ চ্যাম্পিয়ন্স লিগের সেরা ১০ গোল নির্বাচন করেন উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেল। এরপর ভোটের ব্যবস্থা করা হয়।
বিশেষজ্ঞদের বিবেচনায় আসরের সেরা হয় ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ডের গোল। সাবেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে অ্যাক্রোব্যাটিক প্রচেষ্টার গোলটি করেছিলেন নরওয়ের এই স্ট্রাইকার। সমর্থকদের ভোটে তিন নম্বরে জায়গা করে নিয়েছে হালান্ডের গোলটি। তালিকায় দুই নম্বরে স্থান পেয়েছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে সেমি-ফাইনালে করা রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিউস জুনিয়রের করা গোল।

 

 

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit