সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ওয়াগনারের বিদ্রোহে পুতিন ‘কিছুটা দুর্বল’ হয়ে পড়েছেন: ট্রাম্প

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ২৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটোয় যোগ দেয়ার সিদ্ধান্ত নেয় গত বছরের ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর গত ১৬ মাস ধরে প্রতিবেশী দেশ দুটির মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। তুরস্ক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টায় একাধিক শান্তি আলোচনা হলেও সংঘাত থামেনি।

এই সংঘাতে ইউক্রেনকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেন সরকার। তবে শুরু থেকেই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে আসছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে বিভিন্ন সময়ে তিনি বলেছেন, তিনি যদি প্রেসিডেন্ট থাকতেন, তাহলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। তিনি আরও বলেছেন, চাইলে ২৪ ঘণ্টার মধ্যে এই সংঘাত থামাতে পারেন তিনি।
 
গত সপ্তাহে ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রুশ সামরিক নেতাদের উৎখাতের ডাক দিয়ে সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেন। কিন্তু মাত্র ৩৬ ঘণ্টার মধ্যে নাটকীয়ভাবে বিদ্রোহের অবসান ঘটে। বৃহস্পতিবার (২৯ জুন) ওই বিদ্রোহের বিষয়ে ট্রাম্প বলেন, বিদ্রোহ ব্যর্থ হলেও এতে পুতিন কিছুটা দুর্বল হয়ে পড়েছে।
 
ট্রাম্পের কথায়, ‘আপনারা বলতেই পারেন যে, পুতিন এখনও শক্তিশালী অবস্থানে আছেন। তবে আমার মতে, এই বিদ্রোহে কিছুটা দুর্বল হয়ে পড়েছেন তিনি। অন্তত মানুষের মনে তার একটি দুর্বল ছবি তৈরি হয়েছে।’ইউক্রেন-রাশিয়ার মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের এখনই পদক্ষেপ নেয়া উচিৎ বলেও মত প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি চাই, এমন উপহাসমূলক যুদ্ধে মানুষের মৃত্যু বন্ধ হোক।’
 
যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার দখল করা কিছু অঞ্চল ইউক্রেনকে ছাড়তে হতে পারে বলেও জানিয়েছেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ন্যাটোর সদস্য দেশগুলো চায়, ইউক্রেনের সমস্ত ভূখণ্ড থেকে রুশ সেনাদের বিতাড়িত করতে। এই লক্ষ্যে সম্প্রতি পাল্টা আক্রমণ শুরু করে কিয়েভ যা এখন অব্যাহত রয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit