শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা: রাজনীতিতে এক চালবাজি ঘোষণা মাত্র রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি

ঈদের নামাজ কীভাবে আদায় করবেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : বছরে দুইবার ঈদের নামাজ পড়তে হয়— ঈদুল ফিতর ও ঈদুল আজহা। অন্য নামাজের চেয়ে কিছুটা ব্যতিক্রম হওয়ায় দীর্ঘ সময় পর অনেকেই ঈদের নামাজের নিয়মগুলো ভুলে যায়।

তাই আসুন, জেনে নেই ঈদের নামাজের নিয়ম।

ঈদের নামাজ দুই রাকাত যা আদায় করা ওয়াজিব এবং জামাতের সঙ্গে আদায় করতে হয়। ঈদের দুই রাকাত নামাজে অতিরিক্ত ছয়টি তাকবির (আল্লাহু আকবার) দিতে হয়।

প্রথম রাকাত—

প্রথমেই তাকবিরে তাহরিমা- ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত বাঁধতে হয়। এরপর অন্য নামাজের মতো ছানা পড়বে।

তারপর ইমামের উচ্চস্বরে তাকবির বলার সঙ্গে সঙ্গে মুসল্লিরাও তাকবির বলবেন। প্রথম ও দ্বিতীয় তাকবির বলার সময় উভয় হাত কান বরাবর উঠিয়ে ছেড়ে দেবেন। তৃতীয় তাকবিরের সময় উভয় হাত কান বরাবর উঠিয়ে না ছেড়ে হাত বাঁধবেন।

এরপর ইমাম সাহেব সুরা ফাতিহা এবং অন্য সুরা মিলিয়ে রুকু, সিজদা করবেন; মুসল্লিরাও ইমামের সঙ্গ রুকু সিজদা করবেন।

দ্বিতীয় রাকাত—

ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহা ও অন্য সুরা মেলানোর পর রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিন তাকবির দেবেন। এই তিন তাকবিরের সময়ও হাত ছেড়ে দিতে হয়।

অতঃপর রুকু-সিজদা করার পর অন্যান্য নামাজের মতোই সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করবেন।

নামাজ শেষ করার পর ইমাম খুতবা দেবেন। খুতবা শোনা নামাজের মতোই ওয়াজিব।

কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৩,/দুপুর ২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit