রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

দেখাশোনা করে বিয়ে করেছিলেন যেসব বলিউড তারকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ৩৩৩ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের অনেক তারকাই আছেন যারা মনে করেন জীবন পাড়ি দিতে সঙ্গী বেছে নিতেই হবে এমন বাধ্যবাধকতা নেই।  কাটিয়ে দিয়েছেন বা দিচ্ছেন একাকী দীর্ঘ জীবন। অন্যদিকে চোখে পড়বে হাজারো প্রেমের সম্পর্ক। প্রেমের পর বিয়ে করে সুখে শান্তিতে আছেন অথবা বিচ্ছেদের পথে হাঁটছেন।  আবার অনেকেই আছেন যারা অ্যারেঞ্জ ম্যারেজ করেছেন।  সেই তালিকায় অনেকেই আছেন। 

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৯ সালে শ্রীরাম নেনের সঙ্গে দেখাশোনা করে বিয়ে করেছিলেন মাধুরী দীক্ষিত।  নেনে পেশায় একজন চিকিৎসক।

নিজের থেকে ১৪ বছরের ছোট মীরা কাপুরকে বিয়ে করতে প্রথমে একটু দোটানায় ভুগছিলেন শাহিদ কাপুর। দম্পতির এখন দুই সন্তান। ২০১৫ সালে দেখাশোনা করে বিয়ে হয় তাদের।

ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে ব্রেকআপের পর ২০১০ সালে প্রিয়াঙ্কা আলভার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেতা বিবেক ওবেরয়। দম্পতির দুই সন্তান হয়েছে।

২০০৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন ঐশ্বরিয়া-ধনুষ। তাদের দুই সন্তান যাত্রা ও লিঙ্গা। ২০২২ সালের জানুয়ারিতে বিচ্ছেদ ঘোষণা করেন তারা। মেয়ের সংসার যাতে না ভাঙে তার জন্য বহু চেষ্টা করেছেন রজনীকান্ত। কাজের ব্যস্ততার কারণে পরিবারকে ধনুষ ঠিকমতো সময় দিতে না পারার জন্য এই বিচ্ছেদ শোনা যাচ্ছিল। 

রাজ কাপুর ও কৃষ্ণা রাজ কাপুরের ১৯৪৬ সালে বিয়ে হয়। তাদের পাঁচ সন্তান। রণধীর কাপুর, ঋষি কাপুর, রাজীব কাপুর, রীমা জৈন ও ঋতু নন্দা। দেখাশোনা করে বিয়ে হয়েছিল তাদের।

কিউএনবি/অনিমা/২৭ জুন ২০২৩,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit