মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওই সময় তুমুল বৃষ্টিপাত ও বজ্রপাতের ঘটনা ঘটছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখে পাইলট জরুরিভাবে হেলিকপ্টার অবতরণ করাতে বাধ্য হন।এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সড়কপথে কলকাতার উদ্দেশ্যে রওনা হন।  

আগামী আট জুলাই রাজ্যজুড়ে তিন স্তরের পঞ্চায়েত নির্বাচন। ‌সেই নির্বাচনে দলীয় প্রচারে উত্তরবঙ্গ যান তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার একটি প্রভাবশালী বাংলা দৈনিকের খবরে দাবি করা হয়, মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারের সভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই লক্ষ্যে তিনি জলপাইগুড়ি হয়ে কলকাতা যাওয়ার জন্য রওনা হন।

কিন্তু বাগডোগরা দিকে এগোনোর কিছুক্ষণ পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়ে তাকে বহনকারী হেলিকপ্টারটি। প্রবল বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে পাইলট জরুরি অবতরণের চেষ্টা করেন। কিন্তু নিচে ঘন জঙ্গল থাকায় সেটা সম্ভব হয়নি। পাইলট বুদ্ধি খাটিয়ে কিছুটা এগিয়ে যাবার চেষ্টা করেন। এরপর একটি খালি জায়গা দেখে জরুরি অবতরণ করেন। ‌খালি জায়গাটি সেবকের সেনা ঘাঁটি বলে জানা গেছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সেনাঘাঁটিতে পৌঁছে মুখ্যমন্ত্রীর জন্য বিকল্প গাড়ির ব্যবস্থা করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুন ২০২৩,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit