শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

কীভাবে রাগ বশে আনবেন?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৮৩ Time View

লাইফস্টাইল ডেস্ক : অনেক সময় কথায় কথায়, কারণে-অকারণে মাথাগরম হয়ে যায়। রাগের মাথায় ভুলভাল কাজকর্ম করে বসেন অনেকেই। কাকে কী বলছেন খেয়াল থাকে না সেই সময়। রাগের চোটেই বহু কাজ পণ্ড হয়ে যায়, বারোটা বাজে শরীরেরও।

রাগ করে নিজের রক্তচাপ রকেটের গতিতে না বাড়িয়ে বরং রাগ নিয়ন্ত্রণে রাখতে পারাটা অনেক জরুরি। বিষয়টি যদিও খুব সহজ নয়, তবে চেষ্টা করতেই পারেন।

এ ছাড়া অত্যধিক রাগের কারণে হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, পেটের সমস্যা, অনিদ্রার মতো রোগ শরীরে বাসা বাঁধতে পারে। তাই রাগ নিয়ন্ত্রণে রাখা ভীষণ জরুরি। তাই জেনে নিন কি কি উপায়ে রাগ বশে রাখা যায়।

১) কারও উপরে হঠাৎ রেগে গেলে তাঁর সঙ্গে কথা বলা বন্ধ করে দিন। সাময়িক ভাবে ওই জায়গাটি ছেড়ে চলে যান। অন্য কোনও কাজে মন দিন। রাগ কমে গেলে সেই বিষয়ে মানুষটির সঙ্গে আবার কথা বলুন।

২) রাগ হলে একটি কাজ অবশ্যই করুন। ১০০ থেকে উল্টো দিকে গুনতে থাকুন। বড় বড় শ্বাস নিন, যাতে মন অন্য দিকে যায়। এতে আপনার রাগ কমে যাবে।

৩) রাগ নিয়ন্ত্রণ করতে নিয়মিত যোগাসন করুন। রোজ ভোরবেলা উঠে যোগাসন করলে মনমেজাজ ভাল থাকে, মাথা ঠান্ডা থাকে। এ ক্ষেত্রে সূর্য নমস্কার ও প্রাণায়াম অবশ্যই করতে হবে।

৪) কী কারণে আপনি রেগে যাচ্ছেন, সে বিষয়ে মাথা না ঘামিয়ে কী ভাবে সমস্যার সমাধান হবে, সে দিকে মন দিন। শিশুরা ঘর অগোছালো করে রাখে বলে বিরক্ত হচ্ছেন? বার বার বলেও কাজ না হওয়ায় ওই ঘরে যাওয়াই বন্ধ করে দিন। সঙ্গী রোজ বাড়িতে দেরি করে আসেন বলে রাগ হয়? সঙ্গীর অপেক্ষা না করে আগেই খেয়ে ঘুমিয়ে পড়ুন। কী কারণে রাগটা হচ্ছে, তা বুঝে গেলে সমাধানের পথও নিজেই খুঁজে পাবেন।

৫) রাগ অত্যন্ত বেড়ে গেলে মনোবিদের পরামর্শ নিন। অনেকেই মনোবিদের কাছে যেতে সংকোচবোধ করেন। রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিজেকে কীভাবে সামাল দেবেন, সেই পথ কিন্তু এক জন মনোবিদই আপনাকে দেখাতে পারেন।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit