রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

বর্ষায় স্যাঁতসেঁতে আবহাওয়ায় বাড়িঘরের যত্ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৯১ Time View

লাইফস্টাইল ডেস্ক : চলছে বর্ষাকাল। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। স্যাঁতসেঁতে মেঝে, রোদের অভাবে ঘরের এক কোণে দড়ি টাঙিয়ে আধা ভেজা পোশাক শুকোনো, সব মিলিয়ে বাদল দিনে ঘরের পরিবেশ বদলে যায়।

আর এমন অবস্থায় কেমন একটা অস্বস্তি হয়। আর তাই বর্ষায় বাড়ি-ঘরের বাড়তি যত্ন প্রয়োজন। বর্ষায় কোন উপায়ে যত্নে রাখবেন ঘরবাড়ি, তা বুঝতে পারেন না অনেকেই। কী করলে বর্ষায় ঘরবাড়ি ঝকঝকে থাকবে?

১) বাড়ির ছাদ, মেঝে এবং দুই দেওয়ালের সংযোগস্থলগুলি এক বার দেখে নিন। কোথাও কোনও ফাটল বা ড্যাম্প পড়ে থাকলে দ্রুত ব্যবস্থা নিন।

২) অনেকেই বাড়িতে সারা বছর কার্পেট বিছিয়ে রাখেন। বর্ষায় কার্পেট তুলে রাখাই ভাল। কাদার দাগ বা বার বার ভিজে যাওয়ার হাত থেকেও রক্ষা করা যাবে কার্পেটকে। এমনিতে কার্পেট বেশ ভারী হয়। কোনও ভাবে ময়লা হয়ে গেলে পরিষ্কার করা খুব সহজসাধ্য হবে না।

৩) বর্ষায় জামাকাপড় শুকোতে চায় না কিছুতেই। তাই ঘন ঘন কাপড় ধোঁয়ার কোনও দরকার নেই। ভাল করে না শুকোলে দুর্গন্ধ বেরোবে। তার চেয়ে বরং ড্রাই ক্লিনিংয়ে ভরসা রাখতে পারেন। খুব প্রয়োজন না হলে না ধোঁয়াই ভালো।

৪) বর্ষার পানি লেগে নষ্ট হয়ে যেতে পারে কাঠের আসবাব। তাই বৃষ্টির ছিঁটে আসতে পারে এমন জায়গা থেকে কাঠের আসবাব সরিয়ে ফেলুন। কাঠের আলমারি হলে ভেতরে একটা ন্যাপথলিন রাখতে পারেন। এতে আলমারির ভেতরের স্যাঁতসেঁতে ভাব কেটে যাবে। ন্যাপথলিন ছাড়াও রাখতে পারেন নিমপাতা।

৫) বর্ষার মশা-মাছির উপদ্রব খুব বেশি হয়। তাই বাড়ির আশপাশে কোনও পানি জমতে দেবেন না। মশা এবং অন্যান্য পোকামাকড় রুখতে পেস্টিসাইড ব্যবহার করতে পারেন। এ ছাড়াও বাড়ির আশপাশে ব্লিচিং পাউডার এবং কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিতে পারেন। সাপের ভয় কমবে।

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/বিকাল ৩:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit