শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

কতবার দুধ ফোটান? বেশি ফুটিয়ে পুষ্টিগুণ নষ্ট করছেন না তো?

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১০৩ Time View

লাইফস্টাইল ডেস্ক : একাধিক পুষ্টি উপাদান রয়েছে দুধে। শিশু থেকে বয়স্ক- সব বয়সেই দুধ খাওয়া যায়। বিভিন্ন পুষ্টি-চাহিদাকে মেটায় দুধ। প্রতিদিনই বাড়িতে দুধ ফোটানো হয়। কিন্তু ফোটানোর পদ্ধতি ঠিক আছে তো?  

প্যাকেট দুধ হোক আর খোলা, খাওয়ার আগে ফোটাতেই হয়। কিন্তু ঠিক কতবার ফোটানো যায় দুধ? বেশি দুধ ফোটানো কি আদতে খারাপ?

দুধ বারবার ফোটানো কি ঠিক?
ফোটানো দুধ খাওয়া স্বাস্থ্য়ের জন্য উপকারী। প্যাকেটজাত দুধে অনেকসময়েই ক্ষতিকারক ব্যাকটেরিয়া থাকে। যা থেকে পেটে সংক্রমণ হতে পারে। সেই ঝুঁকি এড়াতেই দুধ ফুটিয়ে নেওয়া উচিত।কিন্তু বিশেষজ্ঞদের মতে, যে ধরনের দুধ হোক না কেন, এক থেকে দুইবার ফোটানোই ঠিক। এর থেকে বেশিবার দুধ ফোটালে দুধে থাকা ভাল ব্যাকটেরিয়া মরে যায়। যার ফলে পুষ্টিগুণ কমে যায়।

বেশি দুধ ফোটালে এতে উপস্থিত প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম নষ্ট হয়ে যায়। ফলে দুধ থেকে যে যে উপকার মিলতে পারত তা আর মেলে না। দুধে উপস্থিত ভিটামিন ক্যালশিয়াম শোষণে সাহায্য করে।

বারবার দুধ ফোটালে এই ভিটামিনের পরিমাণ কমে যায়, যার ফলে ক্যালশিয়াম শোষণের ক্ষমতায় ধাক্কা লাগে। এর ফলে হাড়ের, দাঁতের .স্বাস্থ্যেও প্রভাব পড়ে। দুধের পুষ্টিগুণ বজায় রাখতে গেলে অল্প আঁচে, সামান্য পানি মিশিয়ে এটি ফোটানো উচিত। অনেকে বলে থাকেন, পুরো দুধ একবার ফুটিয়ে রেখে দেওয়া যায় ফ্রিজে। তারপর যতটুকু দরকার সেটুকু বের করে প্রয়োজন মনে করলে ফুটিয়ে ব্যবহার করা যেতে পারে।  

দুধ ফোটানোর ঠিক উপায় কী?
যতক্ষণ দুধ গরম করা চলবে, ততক্ষণ একটি কাঠের চামচ দিয়ে দুধ মাঝেমধ্যে নাড়িয়ে যেতে হবে। তাহলে সর পড়বে না। দুধের যাবতীয় উপাদানও ঠিক থাকবে। বেশি আঁচে বা উচ্চ তাপে যে কোনও খাবার রান্না করলেই সেটি পুষ্টি হারায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। দুধের ক্ষেত্রেও এটা ঠিক। প্রথমে একটি পাত্রে দুধ ঢেলে নিন। বেশি আঁচে কিছুক্ষণ রেখেই আঁচ কমিয়ে দিন। অল্প আঁচে দুধ ফোটানোই ভাল। এরপর কিছুক্ষণ অন্তর চামচ  দিয়ে দুধ নাড়তে হবে। ফুটতে শুরু করলেই আঁচ বন্ধ করে দিন। তারপর রেখে ঠান্ডা করে তুলে রাখুন।

 

সূত্র: আনন্দবাজার

কিউএনবি/অনিমা/২৬ জুন ২০২৩,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit