সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

অংশীদারত্বের ১০ বছর, ভিয়েতনামে মার্কিন বিমানবাহী রণতরী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন বিমানবাহী রণতরী ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় দানাঙ শহরে পৌঁছেছে। যদিও এর কয়েক সপ্তাহ আগে হ্যানয় তার পানিসীমায় চীনা জাহাজ প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।

যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের ব্যাপক অংশীদারত্বের ১০ বছর পূর্তি উদযাপনের প্রেক্ষাপটে রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান দানাঙে এসে পৌঁছে। দুই দেশ তাদের বাণিজ্যিক অংশীদারত্ব দিন দিন আরও বাড়াচ্ছে এবং উভয়েই এ অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি নিয়েও উদ্বিগ্ন।

ভিয়েতনাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাম থু হ্যাং সপ্তাহের শুরুতে বলেছিলেন, এই পোর্ট কলের উদ্দেশ্য বিশ্বে ও এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা, সহযোগিতা ও উন্নয়নের জন্য একটি সাধারণ বন্ধুত্ব বিনিময়।

ভিয়েতনামে ২০১৮ সালে ইউএসএস কার্ল ভিনসনের ঐতিহাসিক পোর্ট কলের পর এটি হ্যানয়ে মার্কিন বিমানবাহী রণতরীর তৃতীয় সফর, যুদ্ধ শেষ হওয়ার পর প্রথমবারের মতো এ ধরনের জাহাজ দেশটিতে এসেছিল।

এদিকে দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের বিশেষ অর্থনৈতিক জোনে চীনের একটি সার্ভে জাহাজ কয়েক সপ্তাহ ধরে তাদের কার্যক্রম চালায়। একপর্যায়ে ভিয়েতনামের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের চলে যেতে বলে। শেষপর্যন্ত চীনের সার্ভে জাহাজ জুনের প্রথম দিকে চলে যায়।

সূত্র: বাসস

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit