সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

প্রাইভেট সেক্টরকে সঙ্গে নিয়েই সারা দেশে বিডিএস রোল আউট: ভূমিমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ৮৮ Time View

ডেস্ক নিউজ : আধুনিক জরিপ কাজে দক্ষ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করেই বাংলাদেশ ডিজিটাল জরিপ (বিডিএস) সারা দেশে রোলআউট করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তিনি বলেন, সরকার মনে করে যৌথভাবে ক্যাডাস্ট্রাল জরিপ (ভূমি সম্পদ জরিপ) করাটাই জনস্বার্থে সবচেয়ে কার্যকর ও দক্ষ হবে।

সাইফুজ্জামান বলেন, পটুয়াখালীতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) শুরু করার মূল উদ্দেশ্য হচ্ছে সারা দেশে নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করার আগে যেন ছোটোখাটো ভুলত্রুটির সমাধান বের করা যায়। সারাদেশে যতটা সম্ভব ত্রুটিহীন জরিপ কার্যক্রম শুরু করা যায়। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর; বিডিএস সংশ্লিষ্ট প্রকল্প এবং বেসরকারি খাত থেকে নিয়োগপ্রাপ্ত ভেন্ডারে কর্মরত সবাই দায়িত্ব পালনে নিজের সেরাটা দেবেন।

প্রসঙ্গত, ড্রোনসহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সম্পাদিত বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস) জরিপে যেমন সময় কম লাগবে, তেমনি দুর্নীতির সম্ভাবনাও কমবে। ডিজিটাল ম্যাপ প্রস্তুত করার পর খসড়া খতিয়ান প্রস্তুত ও প্রদানের কাজও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। বিডিএস-এ প্রস্তুত করা মানচিত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো স্মার্ট ম্যাপ, যেখান থেকে ম্যাপে ক্লিক করেই সংশ্লিষ্ট প্লটের মালিকানার তথ্য পাওয়া যাবে।

এর আগে এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দেশের নাগরিক সেবার কথার কথা বিবেচনা করে ভূমি সেবায় ক্রমাগত উন্নয়নের ওপর জোর দিতে বলেন। মন্ত্রী তাদের দেশের উন্নয়নে সরকারের পরিকল্পনার সঙ্গে একই ধারায় থেকে মাঠ পর্যায়ে কাজ করতে আহ্বান জানান। উপস্থিত দপ্তর-সংস্থা প্রধানদের এপিএ টার্গেট পূরণে প্রয়োজনে ‘টপ-ডাউন’ মেথডে ‘আউট-অফ-দ্য-বক্স’এ এসে কাজ করতেও পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণের মাধ্যমে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী কার্যক্রমসমূহ বাস্তবায়নের দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

এপিএ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর-সংস্থার প্রধানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ছিদ্দিকী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আবু বকর ছিদ্দীক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল বারিক, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আরিফ ও হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) মো. মশিউর রহমান নিজ নিজ দপ্তর-সংস্থার পক্ষে ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে এপিএ চুক্তিতে স্বাক্ষর করেন। অপরপক্ষে, ভূমি সচিব ভূমি মন্ত্রণালয়ের পক্ষে স্বাক্ষর করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জুন ২০২৩,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit