শনিবার, ২০ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম

দেশে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৮২

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৮২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় ২৯ হাজার ৪৫৯ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্তের সংখ্যা ২০ লাখ ৪২ হাজার ১৩১ জনে পৌঁছেছে।

শনিবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তর করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ সময়ে শনাক্তের হার ৭ দশমিক ১৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১১৬ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৮০ হাজার ৫৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৩,/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit