শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায় কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাঙামাটি থেকে স্বপরিবারে বিদেশে পালানোর সময় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ১২৫ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : বিভিন্ন জনের কাছ থেকে কয়েক লাখ টাকা প্রতারনার মাধ্যমে হাতিয়ে নিয়ে আত্মগোপনে থাকা রাঙামাটি শহরের ভেদভেদীর মুসলিম পাড়ার বাসিন্দা ইয়াকুব হোসেন মাসুদকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। মাসুদ দীর্ঘ ১০ বছর ধরে ছদ্মবেশে একাধিক পার্সপোট নিয়ে বিদেশে পালিয়ে ছিলো এবং সম্প্রতি সে দেশে এসে তার স্ত্রী-সন্তানদের সাথে নিয়ে পালিয়ে যাওয়া যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন পুলিশের সহায়তা নিয়ে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন। তিনি জানিয়েছেন, গ্রেফতারকৃত ইয়াকুব হোসেন মাসুদের বিরুদ্ধে ৬টি সিআর মামলার বিভিন্ন মেয়াদে সাজাসহ আরো তিনটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো।

ওসি জানান, উক্ত আসামি ইয়াকুব হোসেন মাসুদ ঢাকায় একাধিক ব্যক্তির নিকট কয়েক লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। যাহার প্রেক্ষিতে আসামির বিরুদ্ধে ঢাকার বিভিন্ন আদালতে চেক জালিয়াতির একাধিক মামলা হয় এবং বিচার শেষে বিজ্ঞ আদালত ০৬ টি সাজা পরোয়ানা সহ গ্রেফতারী পরোয়ানা জারি করেন। তথ্য প্রযুক্তি এবং জেলা সাইবার ইউনিটের সহায়তায় জানা যায়, ধূর্ত আসামি পরোয়ানা জারির পর আত্মগোপনে থাকিয়া কৌশলে প্রায় ১০ বৎসর পুর্বে বিদেশে (দুবাই) পালিয়ে যায়। মাঝে মধ্যে বিদেশ থেকে দেশে আসা-যাওয়া করে এবং বর্তমান ঠিকানা পরিবর্তন করে একাধিক বার পাসপোর্ট গ্রহণ করে।অনুসন্ধানে উপরোক্ত বিষয় জানার পর টিম কোতোয়ালি আসামির তিনটি পাসপোর্ট নাম্বার, জাতীয় পরিচয় পত্র, জন্মনিবন্ধন কপি সংগ্রহ করে আসামি কে গ্রেফতার করার লক্ষে পুলিশ সুপার বরাবর আবেদন করা হয়।

পুলিশ সুপার আসামির বিদেশ গমনা-গমনরোধসহ আটক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন), ঢাকা বরাবরে অনুরোধ করেন। উক্ত অনুরোধের প্রেক্ষিতে ২৩/০৬/২৩ ইং তারিখ আসামি ইয়াকুব হোসাইন মাসুদ স্ব-পরিবারে দুবাই পালিয়ে যাওয়ার সময় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ আসামির বিদেশ গমনরোধ করতঃ আটকপূর্বক টিম কোতোয়ালিকে অবহিত করেন। টিম কোতোয়ালি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন হইতে আসামিকে উল্লেখিত পরোয়ানামুলে আসামিকে যথাযথ আইনী প্রক্রিয়ায় গ্রেফতার পুর্বক কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

কোতয়ালী থানার ওসি জানিয়েছেন, আসামির বিরুদ্ধে সিআর-৬৭৪/১৪, সিআর-৬৭৫/১৪, সিআর-৬৭৬/১৪, সিআর-৬৭৭/১৪, সিআর-৬৭৮/১৪, সিআর-৬৭৯/১৪ ইং মামলার সাজা পরোয়ানা সহ আরও তিনটি সিআর পরোয়ানা মুলে আসামিকে যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৩,/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit