রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

রাঙামাটিতে কাপ্তাই হ্রদের বালুচরে ডুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৩৭ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে কাপ্তাই হ্রদে বন্ধুদের সাথে নিয়ে গোসল করতে নেমে তন্ময় বড়ুয়া (২২) নামের এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তন্ময়ের নিথর দেহ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত তন্ময় রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের ১নং পাথরঘাটা এলাকার নেপাল বড়–য়ার সন্তান এবং রাঙামাটি সরকারী কলেজের শিক্ষার্থী বলে জানাগেছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে ইঞ্জিন চালিত বোট নিয়ে তন্ময় ও তার বন্ধুরা রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের কাপ্তাই হ্রদের ওপারে বালুচর নামক একটি দ্বীপে যায়। এসময় গোসল করতে নেমে তন্ময় কাপ্তাই হ্রদের পানির নীচে তলিয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুজি করে সন্ধান পাওয়া না গেলে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এক ঘণ্টা চেষ্ঠা চালিয়ে পানির তলদেশ থেকে তন্ময়কে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তন্ময় বড়ুয়া নামে এক যুবক বন্ধুবান্ধবদের সঙ্গে কাপ্তাই হ্রদে গোসল করতে নেমে হ্রদের পানিতে ডুবে মারা গেছেন। লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৩,/রাত ১১:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit