সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ খালি হাতে ফিরলেও ভবিষ্যতের স্বপ্ন দেখছে জর্ডান বিশ্বকাপকে বিদায় জানালেন হুগো ব্রুস এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন

শিশুকে জোর করে খাওয়াচ্ছেন? জেনে নিন ক্ষতিকারক প্রভাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৯৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাইরের খাবারের প্রতি লোভ থাকলেও ঘরের খাবার মুখে তোলে না। বহু বাড়িতেই শিশুদের নিয়ে এই সমস্যা রয়েছে। শিশুটি খেতে চায় না। মায়েরা চিন্তায় দিন কাটান। এ কারণেই বাধ্য হয়ে জোর করে খাবার খাওয়ান বাবা মায়েরা। তবে জোর করে শিশুকে খাওয়ানো ঠিক নয়। এ কথা জানলেও মানতে চান না অভিভাবকেরা। আর এ কারণে অজান্তে শিশুর ক্ষতি ডেকে আনেন তারা।

১. শিশুকে জোর করে খাবার খাওয়ালে তারা ভালো করে না চিবিয়েই গিলে ফেলে। ফলে এই খাবার তাদের শরীরে কাজে লাগে না। আর আস্ত খাবার গিলে খেতে গিয়ে শিশু বমি করে।

২. দীর্ঘদিন ধরে শিশুকে জোর করে খাবার খাওয়ালে তাদের হজমে সমস্যা দেখা দিতে পারে।

৩. জোর করে খাবার খাওয়ালে শিশু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত খেয়ে ফেলে। জোর করে বেশি খাবার খাওয়ালে খাবারের একটি বড় অংশ ফ্যাট হিসেবে শরীরের জমে যায়। যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে।

৫. শিশুদের ও গ্যাসের সমস্যা হয়। বিশেষ করে ঠুসে খাবার খাওয়ানো হলে বাচ্চাদের মুখ দিয়ে অতিরিক্ত বাতাস ঢুকে পেটে। অন্যদিকে গিলে খাবার খেলে তা হজমে দেরি হয়। ফলে পেটে গ্যাস হওয়ার সম্ভাবনা থেকেই যায়। এই গ্যাস‌ই শিশুর কষ্ট কাঠিন্যের অন্যতম কারণ।

৬. যেসব শিশুকে ছোটবেলা থেকেই জোর করে বেশি খাবার খাওয়ানো হয়, তাদের অতিরিক্ত খাবার অভ্যাস গড়ে ওঠে। কত পরিমান খাবার খাওয়া উচিত তা তারা বুঝতে পারে না। তাই বড় হলেও নিজ থেকেই বেশি বেশি খেতে শুরু করে।

৭. জোর করে খাওয়ানোর ফলে শিশুরা খাবারের স্বাদ বুঝে উঠতে পারেনা। আর স্বাদ বুঝতে পারে না বলেই তারা খাবার মুখে তুলতে চায় না। তাদের মধ্যে খাবারের প্রতি অনীহা গড়ে ওঠে।

যেভাবে শিশুকে খাওয়াবেন –

১. শিশুকে জোর করে খাবার খাওয়াবেন না। খেতে না চাইলে ভয় দেখাবেন না বরং বিভিন্ন খাবারের স্বাদ বোঝানোর চেষ্টা করুন।

২. প্রতিদিন একই খাবার খাওয়াবেন না শিশুকে। দৈনিক তাদের মেন্যু পরিবর্তন করুন।

৩. শিশুরা রঙবেরঙের খাবার খেতে পছন্দ করে। এজন্য তাদেরকে নানা রঙের শাকসবজি ও ফলমূল খাওয়ান। তাও আবার ভালোভাবে পরিবেশনের মাধ্যমে। দেখবেন স্বাভাবিকভাবেই তাদের খাবারের ইচ্ছে বাড়বে।

৪. একবারে অতিরিক্ত খাবার না দিয়ে শিশুকে অল্প অল্প করে বারবার খাওয়ান। এর ফলে শিশুর খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে আর সহজে হজম করতে পারবে।

৫. খাবারের পাশাপাশি শিশুকে পর্যাপ্ত পানি পান করান।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৩,/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit