শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়

ভোলাহাটে কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১৪১ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ২০২২-২৩ অর্থ বছরে খরিফ – ২ / ২০২৩ – ২৪ মৌসুমে রোপা আমন (উফশী) ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সরবরাহকৃত কৃষি উপকরণ বিতরণ করা হয়। ২১ জুন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিস চত্বরে এ সব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। এছাড়া অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ তৈয়মুর রহমান, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির। এ ছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আকতারুল ইসলাম, সৈয়দ সাগর আলীসহ অন্যরা।

উপজেলায় মোট চারশত জন কৃষককে জন প্রতি এক বিঘা জমিতে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এম ওপি সার প্রদান করা হয়। এদিকে ১’শ ৫০ জন কৃষককে গ্রীষ্মকালীন জন প্রতি ১ কেজি পিয়াজ ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এম ও পি সার ও জমি প্রস্তুত ও সেচ বাবদ শ্রমিক বাবদ, বাঁশ বাবদ, পলিথিন, দড়ি, এবং বীজ শোধক বাবদ খরচসহ প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুন ২০২৩,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit