রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ চট্টগ্রাম ওপেন তায়কোয়ানডোতে ১২টি পদক জিতল রাজশাহী তায়কোয়ানডো দোজাং জিবুতি থেকে ইয়েমেনগামী নৌকাডুবিতে শিশুসহ নিহত শতাধিক সুবর্ণচরে আসামি ছাড়তে ওসির বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১০৪ এআই মডেলগুলোতে বাংলা ভাষার উপস্থিতি বৃদ্ধি করতে হবে : ঢাবি উপাচার্য ঢাবি’র ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি আশুলিয়ার ইয়ারপুরে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সরকারকে ডা. সালাউদ্দিন বাবুর সমর্থন বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলেই তা যৌতুক হবে না: হাইকোর্টের রায়

জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ভেড়া, হাঁস, খাদ্য ও ঘর  বিতরণ

মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ১২৭ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের আক্কেলপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠী সুফলভোগীদের মাঝে ভেড়া, ভেড়ার খাদ্য, গৃহ নির্মাণ উপকরণ এবং হাঁস ও হাঁসের ঘর  বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে জয়পুরহাট এ চলমান সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়  ৪০ জন সুফলভোগীদের মাঝে ২ টি করে ভেড়া , ২৭ কেজি ভেড়ার খাদ্য  ও গৃহ নির্মাণ উপকরণ এবং ৫০ জন সুফলভোগীর মাঝে ২০ টি করে হাঁস ও ১টি করে হাঁসের ঘর  বিতরণ করা হয়।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডা. মো. রাশেদুল ইসলাম এর সমন্বয়ে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার,ডাঃ মোঃ মাহফুজার রহমান। অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সুফলভোগীদের হাতে ভেড়া, হাঁস ও অন্যান্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী । এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ,  আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  তাহমিনা আক্তার, পৌর মেয়র  শহিদুল আলম চৌধুরী। এছাড়া প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৩,/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit