মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

আখাউড়ায় সাংবাদিকদের বিক্ষোভ 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৩৫ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সাংবাদিকরা।

পৌর এলাকার সড়ক বাজারের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চের সামনে প্রথমে  সমাবেশ করে সাংবাদিকরা। টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু (কালের কণ্ঠ),  কাজী হান্নান খাদেম ( যায়যায়দিন),  জুটন বনিক  (ভোরের কাগজ), এম এ জলিল (দিনকাল)  মহিউদ্দিন মিশু (যুগান্তর),  রুবেল আহামেদ (প্রতিদিনের বাংলাদেশ) প্রমুখ। সভা সঞ্চলনা করেন মো. আবির (এশিয়ান টিভি)।

সমাবেশে বক্তারা,  জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমসহ দেশের সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচার ও শাস্তির দাবি জানান। পরে  সাংবাদিকরা বিক্ষোভ মিছিল করে। মিছিলটি রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit