সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ইসির সার্ভার বিভ্রাট : মোবাইল সিম বিক্রি বন্ধ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : এনআইডি সার্ভার বিভ্রাটের কারণে সিম বিক্রি করতে পারছে না মোবাইল অপারেটরগুলো। প্রায় ৪০ ঘণ্টা ধরে এই সমস্যা দেখা দিয়েছে বলে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব জানিয়েছে। মঙ্গলবার দুপুরে একটি বেসরকারি মোবাইল অপারেটরের একজন কর্মকর্তা জানান, এনআইডি সার্ভারের ত্রুটির কারণে গ্রাহকের তথ্য ভেরিফিকেশন করা যাচ্ছে না। ফলে সিম বিক্রিও করতে পারছে না তাদের ভেন্ডররা।

গত রবিবার সন্ধ্যা থেকে এনআইডি সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে এমটব। এমটব মহাসচিব লে. কর্নেল মোহাম্মদ জুলফিকার বলেন, নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি সার্ভারের মাধ্যমে মোবাইল গ্রাহকদের পরিচয়পত্র যাচাই করে সিম কার্ড সংক্রান্ত সেবা যেমন সিম রেজিস্ট্রেশন, সিম প্রতিস্থাপন, এমএনপি, রোমিং সেবা, মালিকানা বদল ইত্যাদি সেবা দেওয়া হয়।

সম্প্রতি ইসির সার্ভার ডাউন থাকায় মোবাইল গ্রাহকেরা সেবাগুলো নিতে পারছেন না। আমরা এ ব্যাপারে ইসির সঙ্গে যোগাযোগ করেছি। আশা করি দ্রুতই এই সমস্যার সমাধান হবে। এ ব্যাপারে জানতে চাইলে এনআইডি অনুবিভাগের সিস্টেম ম্যানেজার আশরাফ হোসেন বলেন, আমরা তাদের অভিযোগটি নিয়ে কাজ করছি। আশা করছি, বুধবারের মধ্যে ঠিক হয়ে যাবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit