সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে : দুদু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : দেশে ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, অবিলম্বে বেগম জিয়াকে মুক্তি দিন। তারেক রহমানকে দেশে আসতে দিন। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠনে সহযোগিতা করুন। পার্লামেন্ট ভেঙে দেন। আর তা যদি না করেন তাহলে যে পরিস্থিতির মুখোমুখি হবেন সম্মান নিয়ে বিদায় নিতে পারবেন না। এটা যদি মাথায় না আসে তাহলে অসম্মানজনক পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহালের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশে ভয়ঙ্কর ও ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। এই সংকট থেকে বেরিয়ে আসতে না পারলে যে কারণে মুক্তি যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। দেশের জনগণ এক সাগর রক্ত দিয়েছে। লাখ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। তাদের অসম্মান করা হবে। এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে। সুষ্ঠু নির্বাচন দিতে পারলেই এই সংকট কেটে যাবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, এমন কোনো জিনিসের নাই যার দাম সরকার ৩ থেকে ৪ গুণ বাড়ায়নি।  জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন তাতি দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, কৃষকদলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, কর্মজীবী দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন সরদার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজ প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit