ডেস্ক নিউজ : মঙ্গলবার (২০ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকার আগামী ২৭ জুন ২০২৩ তারিখ, মঙ্গলবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করল।
জরুরি পরিষেবাসমূহ এই ছুটির আওতা বহির্ভূত থাকবে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের ছুটি স্ব স্ব কর্তৃপক্ষ নির্ধারণ করবে। উল্লেখ্য, সোমবার (১৯ জুন) বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।
ঈদের তিন দিনের ছুটির সঙ্গে আরও একদিনের ছুটি বেড়ে যাওয়ায় মোট ৫ দিনের ছুটি পাচ্ছেন সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা। সোমবার (১৮ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়। মন্ত্রিসভায় একদিন বাড়তি ছুটি অনুমোদন করায় পবিত্র ঈদুল আজহায় পাঁচ দিনের ছুটির কথা জানানো হয়।
২০২৩ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৮ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদুল আজহার নির্ধারিত সরকারি ছুটি থাকবে। তবে এ ছুটি ২৭ জুন থেকে দেয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। ফলে আগামী ২৭ জুন (মঙ্গলবার) থেকে ৩০ জুন (শুক্রবার) পর্যন্ত থাকবে ঈদের ছুটি। পরদিন ১ জুলাই (শনিবার) থাকবে সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট ৫ দিন ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা।
কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৫:২৮