সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নির্বাচনে ভারতের হস্তক্ষেপের কথা জানা নেই: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২০ জুন) রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দিরে রথযাত্ৰা উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‌‘ভারত এসে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেবে এমন উদ্ভট চিন্তা করে না আওয়ামী লীগ। বাংলাদেশের কোনো নির্বাচনে ভারতের হস্তক্ষেপ জানা আমার নেই, নির্বাচন নিয়ে তাদের কোনো প্রশ্ন আছে কি না তাও জানা নেই।’

ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সঙ্গে বাংলাদেশের রাজনীতির কোনো সম্পর্ক নেই। একটা গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতীয় প্রধানমন্ত্রীর কিছু করার আছে কি না তা তার নিজস্ব বিষয়। নির্বাচন নিয়ে ভারতের অবস্থানের বিষয়ে আমরা জবাব দেবো না, তাদের কাছে জানতে পারেন।’

এদিকে নির্বাচনকে সামনে রেখে কারো কারো আশঙ্কা ঘুরপাক খায় উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনের আগে অনেকে আতঙ্কগ্রস্ত হয়। যতবারই নির্বাচনকে সামনে রেখে আশঙ্কা বেশি ছিল ততবারই রাজনীতির আকাশ পরিষ্কার ছিল। অন্ধকার যতই ঘনিয়ে আসে ততই আরও ঝলমল সকাল এগিয়ে আসে।

নির্বাচন সুষ্ঠু যাতে না হয় তা নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কোনো কোনো মহল চায় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হোক। তবে তারা নির্বাচনে যেতে আওয়ামী লীগ পরাজিত হয়। বিএনপিসহ তাদের এমন মনোবাসনা। তাদের মতো হলে নির্বাচনে হেরে আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে।’

তবে এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, ‘কোনো বাইরের শক্তির পরামর্শে নির্বাচন হবে না, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী।’যাদের নিজেদের গণতন্ত্র প্রশ্নবিদ্ধ তারা কীভাবে আমাদের গণতন্ত্রের ছবক দেয়, প্রশ্ন রাখেন তিনি। 

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit