সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ইউক্রেন প্রধানমন্ত্রীর ফোনকলই শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের প্রমাণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (২০ জুন) সকালে সচিবালয়ে ২০২৩-২৪ সালের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই এবং ২০২২-২৩ সালের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। শুদ্ধাচার পুরস্কার পেয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অধীনস্থ ১১টি দফতর ও সংস্থার সঙ্গে চুক্তি সই হয়।

প্রতিমন্ত্রী বলেন, সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নকাজ অব্যাহত রাখতে হবে। নৌ পরিবহন মন্ত্রণালয় সরকারের আগামী দিনের শোকেস মন্ত্রণালয়ে পরিণত হবে। চলমান ৩৯টি প্রকল্প বাস্তবায়িত হলে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাধ্যমে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলেও অনুষ্ঠানে জানান প্রতিমন্ত্রী।

 
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। ফোনালাপে শ্যামিহাল বাংলাদেশ ও ইউক্রেনের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেন।   
সোমবার (১৯ জুন) এক টুইটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোন আলাপের বিষয়টি নিজেই নিশ্চিত করেন ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। ইউক্রেনের প্রধানমন্ত্রী টুইটে বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সঙ্গে প্রথমবারের মতো টেলিফোনে কথোপকথন হয়েছে। আমরা রাশিয়ার আগ্রাসনের ফলে সৃষ্ট বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছি।’

ডেনিস শ্যামিহালের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন থেকে খাদ্য শস্যের নির্বিঘ্ন পরিবহনের ব্যাপারে আশা প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চায় বিদ্যমান যুদ্ধ অতি দ্রুত শেষ হোক। যাতে পৃথিবীর রুটির ঝুড়ি বলে খ্যাত ইউক্রেন থেকে খাদ্য ঘাটতিতে থাকা দেশগুলোতে সহজেই খাদ্যশস্য পাঠানো যায়।

 

 

কিউএনবি/আয়শা/২০ জুন ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit