আন্তর্জাতিক ডেস্ক : ঘরোয়া রাগবি লিগের চ্যাম্পিয়ন দলের সঙ্গে ড্রেসিংরুমে বিয়ার পান করে সমালোচনার মুখে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মাত্র ১৭ সেকেন্ডে পুরো এক বোতল বিয়ার শেষ করেছেনে ফরাসি প্রেসিডেন্ট।
শনিবার রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
দ্যা গার্ডিয়ান জানায়, শনিবার দেশটির রাজধানী প্যারিসের স্ট্যাডে ডি ফ্রান্স স্টেডিয়ামে ম্যাচটি হয়। ম্যাচে লা রোশেলকে হারিয়ে শিরোপা জয় করে টুলুস। ম্যাচটি ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করেন ম্যাক্রোঁ।
ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল টুলুসের ড্রেসিংরুমে হাজির হয়ে শিরোপা জয়ের আনন্দ উদ্যাপনে অংশ নেন ফরাসি প্রেসিডেন্ট। সেই আনন্দ উদযাপনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছড়িয়ে পড়া ভিড়িও থেকে দেখা গেছে, ড্রেসিংরুমে হাতে একটি বিয়ারের বোতল তুলে ধরে চিয়ার্স করেন ম্যাক্রোঁ। তারপর মাত্র ১৭ সেকেন্ডে বোতলের সব বিয়ার শেষ করে ফেলেন। সেসময় উল্লাস প্রকাশ করছিলেন টুলুস রাগবি দলের সদস্যরা।
ম্যাক্রোঁ এভাবে বিয়ার পান করায় তার বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
ফরাসি দাতব্য সংস্থা অ্যাসোসিয়েশন অ্যাডিকশনস ফ্রান্সের বার্নার্ড বাসেট বলেন, সমাজে স্বাস্থ্যগত আচরণের উদাহরণ স্থাপনের ক্ষেত্রে একজন রোল মডেল হিসেবে প্রেসিডেন্টের দায়দায়িত্ব রয়েছে। তিনি প্রকাশ্যে এমন কোনো কাজ করতে পারেন না, যার বিরূপ প্রভাব সমাজে পড়তে পারে।
এদিকে ম্যাক্রোঁর পক্ষ নিয়েও কথা বলেছেন অনেকে। দেশটির ক্ষমতাসীন দলের এমপি জ্যঁ-রেনে ক্যাজেনিউভ বলেন, বিষয়টি নিয়ে এত মাতামাতির কিছু নেই। একজন প্রেসিডেন্ট হিসেবে তিনি ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে তাদের জয়ের আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন।
কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৩,/দুপুর ২:০৯