বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বাকিতে সিঙ্গারা না দেওয়ায় গরম তেলে ঝলসে দিল বিক্রেতাকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ১৬৩ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাকিতে সিঙ্গারা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাব্বি শিকদার (৩০) নামে এক ক্রেতা গরম তেল ঢেলে এক পুরি-সিঙ্গারা বিক্রেতার শরীর ঝলসে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাৎক্ষণিক বিক্রেতা রিপন মিয়াকে কর্ণগোপ এলাকার ইউএসবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল সোমবার রাত আটটার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের টঙ্গীরঘাট এলাকায় ঘটে এ ঘটনা। দগ্ধ রিপন মিয়া উপজেলার মাহমুদাবাদ এলাকার আব্দুল জব্বারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, টঙ্গীরঘাট এলাকায় রিপন মিয়া একটি পুরি-সিঙ্গারার দোকান রয়েছে। প্রায় সময়ই একই এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাব্বি শিকদার রিপন মিয়ার দোকানে বাকিতে পুরি সিঙ্গারা খেত। সোমবার রাত আটটার দিকে রাব্বি শিকদার রিপন মিয়ার দোকানে গিয়ে বাকিতে সিঙ্গারা খেতে চায়। তখন রিপন মিয়া তাকে বলে আগেরও বাকি রয়েছে তাই এখন আর বাকি দেওয়া যাবে না। একথা বলায় রিপনের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে রাব্বি। এতে প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে সামনে কড়াইয়ে থাকা পুরি সিঙ্গারা ভাজার চামচ দিয়ে গরম তেল রিপন মিয়ার শরীরে ঢেলে দেয়। রিপন মিয়া শরীরের বিভিন্ন অংশ ঝলসে গিয়ে চিৎকার শুরু করেন। এসময় রাব্বি স্থান ত্যাগ করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন ছুটে এসে রিপন মিয়াকে  ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, এ ধরনের সংবাদ পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/২০ জুন ২০২৩,/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit