মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ডোমারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি  ।
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১০৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত রবিবার (১৮জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যম্পাসে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারীর সভাপতিত্বে স্যানিটারী ইন্সপেক্টর আল-আমিন রহমানের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, আবাসিক মেডিকেল অফিসার নাহিদা তাজনিম হিমি, এমওডিসি ডাঃ কামরুল হাসান নোবেল, ডাঃ আইনুল হক, সিনিয়র স্টাফ নার্স আকলিমা খাতুনসহ স্বাস্থ্য কমপ্লেক্সর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৩ইং এর লক্ষমাত্রা ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্য মাত্রা ৫ হাজার ২শত ৪ জন, এইসব শিশুদের নীল রঙের ক্যাপসুল এবং ১২মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৪০ হাজার ৮শত ৭ জন শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে, মোট কেন্দ্রের সংখ্যা স্থায়ী কেন্দ্র ১টি এবং সাব-ব্লক ২শত ৪০টি, মোট কর্মীর সংখ্যা ৪শত ৮২ জন, সুপারভাইজার ৯০ জন, প্রথম সারির সুপারভাইজারের সংখ্যা ৩০ জন এবং ২য় সারির ৬ জন সুপারভাইজার পরিদর্শনে মাঠে কাজ করছে বলে কর্তৃপক্ষ জানান।

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit