শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ডিএসইতে ঊর্ধ্বমুখী সূচক, লেনদেন কমেছে সিএসইতে

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১৪২ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৯ জুন) পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়। ডিএসইর বাজার বিশ্লেষণ অনুযায়ী, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৪ দশমিক ১৪ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ৬ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ দশমিক ৯৫ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৫ দশমিক ৩৫ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৮৮ দশমিক ৬০ পয়েন্টে।

ডিএসইতে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণও। সোমবার লেনদেন হয়েছে ৫৩৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৮ কোটি ২০ লাখ টাকার শেয়ার। লেনদেন বেড়েছে ১১৫ কোটি ২ লাখ টাকা। এ ছাড়া সোমবার ডিএসইতে ৩৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৪৬টি কোম্পানির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টি কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের শীর্ষে ছিল মেঘনা লাইফ ইন্সুরেন্স। এ ছাড়া নাভানা ফার্মা, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, রূপালি লাইফ ইন্সুরেন্স, সিটি জেনারেল ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অ্যাডভেন্ট ফার্মা, জেমিনী সী ফুড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স ও ইন্ট্রাকো রিফুয়েলিং ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়। অপরদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতেও এদিন বেড়েছে সবগুলো সূচকের মান। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৮০ দশমিক ৭৪ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ৪৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩৫ দশমিক ২৭ পয়েন্টে ও ১১ হাজার ১৪১ দশমিক ৭৯ পয়েন্টে।

এ ছাড়া সিএসআই সূচক বেড়েছে ৫ দশমিক ৬৬ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১ হাজার ১৬৮ দশমিক ৩২ পয়েন্টে। আর সিএসই-৫০ সূচক ১ দশমিক ৯৯ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৫ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১১ দশমিক ৩০ পয়েন্ট ও ১৩ হাজার ৩৬৮ দশমিক ৯৬ পয়েন্টে। তবে সিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ১২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। আর গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৭০ লাখ। লেনদেন কমেছে ৭৯ লাখ টাকা। সিএসইতে ২১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৯৯টির, কমেছে ২০টি ও অপরিবর্তিত রয়েছে ৯৯টির কোম্পানির শেয়ার দর।

 

 

কিউএনবি/আয়শা/১৯ জুন ২০২৩,/বিকাল ৫:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit