ডেস্ক নিউজ : ফরিদপুরে মিনিবাস মালিক সমিতির সঙ্গে বাস শ্রমিকদের নানা দাবি নিয়ে জটিলতার কারণে অর্নিদিষ্টকালের জন্য মিনিবাস চলাচল বন্ধ রয়েছে।
আজ সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রাখে শ্রমিকরা। ফলে ফরিদপুরের সঙ্গে বিভিন্ন উপজেলায় যাতায়াতকারী মানুষ ভোগান্তিতে পড়েছেন।
তবে মিনিবাস মালিক নেতাদের দাবি, দ্রুতই আলোচনা করে সমস্যাটির সমাধান করা হবে।
কিউএনবি/অনিমা/১৯ জুন ২০২৩,/বিকাল ৩:২৬