শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম

আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে গেছে: রায়ের পর জাহাঙ্গীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১০৮ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়া আইনানুগ ছিল না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

তিনি আরও বলেন, যদিও সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমার মা নির্বাচিত হয়েছেন। যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারা যে মিথ্যাচার করেছে, তা গাজীপুর ও দেশবাসী আজকে জানতে পারল। শুধু তাই নয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৬৬ হাজার জনপ্রতিনিধি আছে, তাদের জন্য ভবিষ্যতে মঙ্গল হবে। হঠাৎ করে কোনো কিছু করলে যে অনিয়ম হয়, এটিই তা প্রমাণিত হলো । আমাকে যেন কেউ ভুল না বুঝে ।

আমি সত্যের জন্য লড়েছি ।  এদিকে হাইকোর্ট আরও বলেছেন, জাহাঙ্গীর আলম পদত্যাগ করায় মেয়র পদে ফেরার আর সুযোগ নেই। পরে মামলা নিষ্পত্তি করে রায় দেন হাইকোর্ট। ২০২১ সালের ১৪ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত হওয়া জাহাঙ্গীর আলম পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেছিলেন। রিটে তাকে সাময়িক বরখাস্তের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করা হয়। ব্যারিস্টার মশিউর রহমান সবুজ জাহাঙ্গীর আলমের পক্ষে এ রিট করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit