সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নাম ঘোষণা ইরানের সচিবালয় এলাকায় মারধরের শিকার সময় টিভির ২ সাংবাদিক ১৬ মার্চ সারা দেশে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিশ্বকাপ ফাইনাল ভেস্তে গেলে কী হবে? নওগাঁর পত্নীতলায় নারী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাটে জামিন পেয়ে আদালত চত্বর থেকে আবারও ছাত্রলীগ নেতা মেহেদী আটক চৌগাছায় মজুদকরা ছয় হাজার লিটার ডিজেল  জব্দ, তিন ব্যবসায়ীকে জরিমানা ইরানে ঝরছে ‘কালো তেলমিশ্রিত’ বৃষ্টি বিশেষ অবদান রাখলে পুনরায় দেওয়া যাবে স্বাধীনতা পুরস্কার ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৫০২ Time View

ঝালকাঠি প্রতিনিধি : বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার সকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সিনিয়র সাংবাদিক দুলাল সাহা, দৈনিক আজকারের খবরের জেলা প্রতিনিধি ও ঝালকাঠি সাংবাদিক ক্লাবের সভাপতি গাজী মো.গিয়াস উদ্দিন বশির, এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহা, সাংবাদিক আতিকুর রহমান, মানিক আচার্য্য, সাংবাদিক একেএম মোতালেব হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপনসহ আরো অনেকে।

বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জরিত তাদের প্রত্যককে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমূখী করার দাবী জানান।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জুন ২০২৩,/বিকাল ৩:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit