বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

ডোমারে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৪৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে উপবৃত্তি বাস্তবায়ন সম্পর্কিত ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাষ্ট কর্তৃক আয়োজিত শনিবার (১৭জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবণ আখতার এর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে রিসোর্স পারসন উপ-পরিচালক এইসএসসি, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়ক ট্রাষ্টের প্রফেসর শ.ম. সাইফুল আলম, ডোমার সরকারী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রাশেদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ প্রমুখ বক্তব্য রাখেন।উক্ত প্রশিক্ষণ কর্মশালায় স্কুল, কলেজ ও মাদ্রাসার ১শত ২০জন শিক্ষক অংশগ্রহন করেন। স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের উপবৃত্তি সঠিক ভাবে বন্ঠন সহ শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকদের পরামর্শ প্রদান করেন অতিথিগণ।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৩,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit