সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ভূমধ্যসাগরে অভিবাসী মৃত্যু বন্ধে ইইউর জরুরি পদক্ষেপ চায় জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভূমধ্যসাগরে অভিবাসীদের মৃত্যু রোধে ইউরোপ ইউনিয়নকে জরুরি পদক্ষেপ” নেওয়ার আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা।

সম্প্রতি শত শত অভিবাসী নিয়ে গ্রিসের উপকূলে নৌকাডুবির পর এবার এ আহ্বান জানালো সংস্থাগুলো। এ খবর জানিয়েছে আল জাজিরা।

শনিবার এক বিবৃতিতে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, ভূমধ্যসাগরে শরণার্থী এবং অভিবাসীদের ক্রমবর্ধমান মৃত্যু পুনরাবৃত্তি রোধ করতে ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ প্রচেষ্টা এবং সমন্বয় প্রয়োজন।

বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থার সহকারী হাইকমিশনার গিলিয়ান ট্রিগস বলেন, “ইইউ অবশ্যই ভূমধ্যসাগরের কেন্দ্রস্থলে নিরাপত্তা ও সংহতি স্থাপন করবে।” এ ছাড়া আইওএম-এর জরুরী বিভাগের পরিচালক ফেদেরিকো সোডা বলেন, ভূমধ্যসাগরীয় অভিবাসন রুটে বর্তমান পদ্ধতি কাজ করছে না।“

তিনি আরও বলেন, “বছরের পর বছর, এটি সর্বোচ্চ মৃত্যুর হারসহ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রুট হতে যাচ্ছে, তাই দেশগুলোকে একত্রিত হতে হবে এবং নিরাপদ যাত্রার সমাধান করতে হবে।”

এ ছাড়া জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র জেরেমি লরেন্স জেনেভায় সাংবাদিকদের বলেন, “বুধবার যা ঘটেছে তা মানব পাচার বন্ধে মানব পাচারকারীদের বিচারের আওতায় আনার প্রয়োজনীয়তার উপর জোর দেয়।“

এদিকে জাহাজডুবির ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গ্রীক নৌপরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বুধবার গ্রিসের উপকূলে আয়নিয়ান সাগরে ডুবে যাওয়া নৌকাটিতে ৪০০ থেকে ৭৫০ জন লোক ছিল বলে ধারণা করা হচ্ছে।

বলা হচ্ছে ভূমধ্যসাগরে ঘটা সবচেয়ে খারাপ দুর্ঘটনার মধ্যে এটি একটি। এখন পর্যন্ত ৫০০ অভিবাসী নিখোঁজ রয়েছে এবং তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া এখন পর্যন্ত মাত্র ১০৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং ৭৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

যদিও বুধবার সকালে নৌকাটি ডুবে যাওয়ার পর পরই কোস্ট গার্ড অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে বলে জানায় জাতিসংঘের সংস্থাগুলো।

কিউএনবি/অনিমা/১৭ জুন ২০২৩,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit